ঢাকাSaturday , 18 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পলাশবাড়ীতে এবি ডিলাক্স বাস উল্টে ২০ যাত্রী গুরুতর আহত

    admin
    October 18, 2025 4:33 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি

    গাইবান্ধার পলাশবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এবি ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

    শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে রংপুরগামী এবি ডিলাক্স পরিবহনের একটি বাস দক্ষিণ বন্দর এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত মাটির টিবির ওপর উঠে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই আহত হন।

    দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশেপাশের ক্লিনিকে ভর্তি করেন।

    পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে যান চলাচলে আর কোনো প্রতিবন্ধকতা না থাকে।

    দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নয়।

    এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-রংপুর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

    স্থানীয়রা জানান, দক্ষিণ বন্দর এলাকায় মহাসড়কের পাশে চলমান সড়ক উন্নয়নকাজের কারণে রাস্তাটি সরু হয়ে গেছে, ফলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। এলাকাবাসী দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST