ঢাকাWednesday , 4 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

    admin
    November 4, 2026 9:30 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

    ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন (কনপাড়া) একাদশ ছোট লাহিড়ী স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।( ৪ নভেম্বর বুধবার)২০২৬ বিকেলে উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া মাঝাঘুরি মাঠে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।
    ফাইনালে( কনপাড়া )একাদশ ও ছোট লাহিড়ী একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইব্রেকারে ছোট লাহিড়ী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে( কনপাড়া) একাদশ।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমান। ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ সফিকুল ইসলাম ও ১ নং পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন চৌধুরী সহ অংঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পেরোলী সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। জাউনিয়া ছোট লাহিড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট বাস্তবায়নে ভূমিকা রাখেন স্থানীয় যুবকরা। তাঁদের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST