ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাইকগাছায় পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেফতার, উদ্ধার ৯টি বাইসাইকেল

    admin
    August 26, 2025 2:32 pm
    Link Copied!

    মোঃআবুল কালাম আজাদ , পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

    খুলনা জেলার পাইকগাছায় পুলিশের অভিযানে ৪ জন বাইসাইকেল চোর ও ২ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। এসময় চোরচক্রের কাছ থেকে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।

    জানা গেছে, খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও ডি-সার্কেল অফিসারের তত্ত্বাবধানে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    গ্রেফতারকৃতরা হলেন—আল মামুন সাহাজী (৬৩), সজল দাশ (৪০), মোঃ সিরাজুল ইসলাম (৩৮) ও কিশোর মোঃ জাওয়াদ (১৩)। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।

    এছাড়া, পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মোঃ রবিউল ইসলাম ও মোঃ রুহুল কুদ্দুস গাজীকেও গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত ৬ জন আসামিকে মঙ্গলবার (২৬ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, আটক সকল আসামিদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST