ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী’র দাফন সম্পন্ন

    admin
    September 3, 2025 5:05 pm
    Link Copied!

    শাহীন রাজা , পাইকগাছা প্রতিনিধি:

    পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের বাঁকা ভবানীপুর নিবাসী আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম সোহরাব আলী গোলদার ( ৮০) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে শ্রীকন্ঠপুর উত্তর পাড়া ঈদগাহময়দানে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও
    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।

    এসময়ে থানা অফিসারদের মধ্যে এসআই আতিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন ও আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল মাজেদ, আর. সবুর সাত্তার, মোঃ আঃ গফুর গোলদার, শেখ রওশন আলী, আজিজুল, মোঃ ফয়জুল বারী, আমীর আলী মাষ্টার, কামাল মোড়ল, আফছার আলী গোলদার, মরহুমের পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, তিনি চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বিকাল ৩টায় ইন্তেকাল করেছেন। তিনি বই পড়তে ভালোবাসতেন মুক্তিযুদ্ধের স্মৃতি কথা লিখেছিলেন,প্রকাশিত হলে জানা যাবে পাইকগাছার রাড়ূলী অঞ্চলের মুক্তিযুদ্ধের অজানা কথা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST