মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় অফিসার্স ক্লাবের উদ্যোগে পুঠিয়া উপজেলায় পুর্ব যোগদান করা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাশ কে বিদায় ও সদ্য যোগদানকৃত নতুন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা কে বরণ করে নেওয়া হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪ টার সময় ওই বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় এক আবেগঘন মুহূর্তে সৃষ্টি হয়।
পুঠিয়া উপজেলায় দীর্ঘ প্রায় দুই বছর সহকারী ভূমি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন শিবু দাশ। বর্তমান সে উপজেলা নির্বাহী অফিসারে হিসেবে পদোন্নতি হয়েছেন। এছাড়াও পদোন্নতি জনিত কারণে তাকে চলে যেতে হবে। পাশাপাশি তাঁর স্থানে নতুন ভাবে যোগদান করেছেন প্রসনজিৎ সাহা।
এসময় অনুষ্ঠানে বিদায়ী সাবেক পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাশ বলেন, পুঠিয়ায় কাটানো প্রতিটা মুহূর্ত, এখানকার মানুষের আন্তরিকতা, সহকর্মীদের সহযোগিতা এবং অসংখ্য সুন্দর স্মৃতি সবসময় মনে থাকবে। কর্মজীবনের এই অধ্যায় আমাকে অনেক কিছু শিখিয়েছে, দিয়েছে অনেক ভালোবাসা ও আপন মানুষের সান্নিধ্য। এই জনপদে চলার পথে অর্জিত সকল সফলতা পুঠিয়ার মানুষের, আর ব্যর্থতার সকল দায়ভার আমার। এখানকার মানুষ ও এই সুন্দর জনপদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
যোগদান কাল নবনিযুক্ত পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার প্রসনজিৎ সাহা বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো পুঠিয়া উপজেলা আবাসিকে সেবা দেওয়ার জন্য। তিনি তার জন্য দোয়া ও সহায়তা চান।
এসময় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার, লিয়াকত সালমান বলেন, শিবু দাশ তার কাজের জন্য পুঠিয়া উপজেলার মানুষের হৃদয় মাঝে চিরদিন বেঁচে থাকবেন। দোয়া করি সে যেন আরো ভালো কিছু করতে পারেন।


