ঢাকাTuesday , 6 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আলিম ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

    admin
    October 6, 2026 4:07 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি, কক্সবাজার
    কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ভ্রমণ করতে এসে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সীমা আক্তার (১৯) নামে এক নারী পর্যটক। ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে ৬ই অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
    নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি পরিবারের নিকট স্বজনদের সঙ্গে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন।
    সৈকতে দায়িত্বরত জেলা প্রশাসনের কর্মী মাহবুব আলম জানান, আত্মীয়দের সঙ্গে ইজিবাইকে করে যাওয়ার সময় অসাবধানতা বশত সীমা আক্তারের পরনের ওড়নাটি ইজিবাইকের চাকার ঘূর্ণনে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। গলার মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। আনন্দ ভ্রমণে এসে এক মুহূর্তের অসাবধানতায় এমন করুণ মৃত্যুতে নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST