ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পুলিশ সুপারের কুলাউড়া থানা পরিদর্শন

    admin
    August 25, 2025 11:16 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান, কুলাউড়া থে‌কে//

    সোমবার (২৫ আগস্ট) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা পরিদর্শন করেছেন মাননীয় পুলিশ সুপার জনাব এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা।

    সকালে পুলিশ সুপার কুলাউড়া থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আজমল হোসেন এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক।

    এরপর মাননীয় পুলিশ সুপার কুলাউড়া থানার অফিসার ফোর্সের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

    এসময় পুলিশ সুপার মহোদয় থানার আবাসন, খাবারের মানসহ থানায় লজিস্টিক সাপোর্ট নিয়ে অফিসার ফোর্সের কথা শোনেন এবং এগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন। তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

    মতবিনিময় সভা শেষে মাননীয় পুলিশ সুপার থানার অস্ত্রাগার, থানা মালখানা, থানা ব্যারাক, মেসসহ থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

    তিনি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ মামলার ডকেট পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শাকিল প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST