উপজেলা প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথিমপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে ৭নং ওয়ার্ডের গজভাগ এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির প্রায় ৬০০টি গাছের চারা স্থানীয় বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনিলকোনা গ্রামের সভাপতি মো. হাবিবুর রহমান। সঞ্চালনা করেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও মেম্বার প্রার্থী ইমরান হোসেন ফুরুক।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর উপজেলা পেশাজীবী শাখার সহ-সভাপতি, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার ও পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. শফিক উদ্দিন বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার শহর শাখার সাবেক আমির ও ইউনিয়ন টিম সদস্য মো. হারুন-অর-রশিদ, এবং কাতার প্রবাসী মো. রহমত আলী।
এ কর্মসূচি বাস্তবায়নে প্রবাস থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন মো. মখলিছুর রহমান (শালিকা) ও মো. সেলিম আহমদ (রাজাপুর)।
অনুষ্ঠান শেষে স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত বক্তারা পরিবেশ সংরক্ষণে সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।


