ঢাকাFriday , 12 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভারতীয় আগ্রাসন ও অবৈধ পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    admin
    June 12, 2026 11:44 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় আগ্রাসন ও অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল ৫টায় শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলা কুরআন চত্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
    সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি আবু জার গিফারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলাম।
    প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নূরুল ইসলাম বুলবুল ভারতীয় আগ্রাসন ও সীমান্তে অবৈধ পুশইনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
    বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী বলেন, দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সীমান্তে যেকোনো ধরনের আগ্রাসন ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
    এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, শিবগঞ্জ উপজেলা আমির সাদিকুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নানসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং উপজেলার সর্বস্তরের জনগণ।
    সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন ও অবৈধ পুশইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST