ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রতি ইউনিট বিদ্যুৎ ৭৬ টাকা করার প্রতিবাদে আন্দোলন কমিটি গঠিত

    admin
    November 1, 2026 7:36 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি, কক্সবাজার
    সেন্টমার্টিন দ্বীপে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব এবং সাশ্রয়ী বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে ২১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
    কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামুল হক বাপ্পী এবং সদস্য সচিব করা হয়েছে জামিল উদ্দিনকে।
    সম্প্রতি দ্বীপের একমাত্র বিদ্যুৎ সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান ব্লু-মেরিন এনার্জি লিমিটেড প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বর্তমানে সেন্টমার্টিনে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬৬ টাকা। ১ নভেম্বর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে গ্রাহকদের প্রতি ইউনিটের জন্য বিল পরিশোধ করতে হবে হবে ৭৬ টাকা।
    বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বাজারদরের ঊর্ধ্বগতির কারণে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুতের দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    তবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তে চরম উদ্বেগে পড়েছেন দ্বীপবাসী। স্থানীয়রা জানান, সেন্টমার্টিনের অর্থনীতি মূলত পর্যটননির্ভর। এখানে স্থায়ী কর্মসংস্থান সীমিত এবং বছরজুড়ে আয়ের নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম ৭৬ টাকা করা হলে স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে।
    আন্দোলন কমিটির নেতারা জানান, বিদ্যুতের মূল্যবৃদ্ধির যৌক্তিকতা যাচাই, মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত, সরবরাহ ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠা এবং সরকারি ব্যবস্থাপনায় দ্বীপে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতেই এ কমিটি গঠন করা হয়েছে।
    দ্বীপবাসীর ন্যায্য বিদ্যুৎ অধিকার আদায়ে শিগগিরই আন্দোলন কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সরকার দ্রুত উদ্যোগ নিয়ে সেন্টমার্টিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী ও সাশ্রয়ী সমাধান করবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST