ঢাকাTuesday , 20 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন

    admin
    October 20, 2026 7:20 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় উঠেই ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রণোদনার অর্থ দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    প্রধানমন্ত্রী বলেন, রাজশাহীর ৩৮ হাজার ৯ শতাধিক আখচাষির জন্য মোট ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে। ঘোষণার পরপরই কৃষকদের হিসাবের মাধ্যমে এ অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। কয়েক মিনিটের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলেও জানান তিনি।

    এসময় প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১৫ জন আখচাষির হাতে প্রণোদনার চেক তুলে দেন। চেক বিতরণের সময় কৃষকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
    জনসভায় উপস্থিত হাজারও নেতা-কর্মী ও সাধারণ মানুষের সামনে আখচাষিদের জন্য এ প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তার এ ঘোষণাকে স্বাগত জানান উপস্থিত কৃষক ও নেতা-কর্মীরা।

    রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আসা আখচাষিদের জন্য ঘোষিত এ প্রণোদনা কৃষি খাতে সহায়তা এবং আখ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করবে বলে আশা কৃষক ও নেতা-কর্মীদের।

    মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

    জনসভায় বিভিন্ন উপজেলা থেকে সকল শ্রেণী, পেশার ব্যপক লোকসমাগম হয় । প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য ব্যপক , উৎসাহ, উদ্দীপনা ছিল সকলের ।

    জনসভায় এ ঘোষণার পর উপস্থিত কৃষক ও নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে আসা আখচাষিদের জন্য এ প্রণোদনা আখ উৎপাদনে উৎসাহ জোগানোর পাশাপাশি কৃষি খাতে আর্থিক সহায়তা বাড়াবে বলে আশা সংশ্লিষ্টদের।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST