ঢাকাTuesday , 20 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড় ৩৬টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও উপহার তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ।

    admin
    October 20, 2026 2:01 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক , পঞ্চগড় প্রতিনিধি:

    পঞ্চগড় সদর উপজেলা ও পঞ্চগড় পৌরসভার ৩৬টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও বস্ত্র উপহার প্রদান করা হয়।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য মোঃ শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, সোয়েব আলী সবুজ, পঞ্চগড় জেলা মহিলা দলের সহ-সভাপতি জেবুন নেহার, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    এ সময় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ বলেন, “পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে এসেছি। আপনারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।”

    তিনি আরও বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে সদর উপজেলা ও পঞ্চগড় পৌরসভার প্রতিটি দুর্গাপূজা মণ্ডপে ১০ হাজার টাকা ও বস্ত্র উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা যেন আরও বৃহৎ পরিসরে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বর্তমান সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

    তিনি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST