ঢাকাMonday , 19 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের পঞ্চগড়ে অপসাংবাদিকতা প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা

    admin
    October 19, 2026 5:47 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক।
    পঞ্চগড় প্রতিনিধি

    গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

    জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আবু সাইম। এ সময় বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দার। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্ম সচিব মো. আব্দুস সবুর।

    কর্মশালায় গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য, তথ্য অধিকার আইন, প্রেস কাউন্সিল আইন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম ও পরিচিতি, সাংবাদিকদের আচরণবিধি, বাংলাদেশ শ্রম আইন-২০০৬, ছাপাখানা আইন এবং সাইবার সুরক্ষা আইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

    প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৬০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। এ সময় পুলিশ সুপার মো. আবু সাইম উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST