কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে ঐতিহ্যবাহী মাদারগঞ্জ সর্বজনীন দুর্গা মন্দিরে কুমারী পুজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর কুমারী পূজায় দেবী রূপে পূজিত হয়েছে শহরের মাদারগঞ্জ এলাকার অমিত কুমার চৌধুরীর মেয়ে শ্রেষ্ঠা চৌধুরী। সে তাজপুর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পূজামণ্ডপে পুরো ধর্মীয় নিয়ম-নিষ্ঠা মেনে মন্ত্র পাঠ করেন পুরোহিত চপল চক্রবর্তী।
সকাল থেকেই ঐতিহ্যবাহী মাদারগঞ্জ সর্বজনীন দুর্গা মন্দিরে ভীড় করে ভক্তরা। ঢাক, কাসর, শঙ্খ ও উলো ধ্বনিতে মুখরিত হয় মন্দিরে প্রঙ্গন। অষ্ঠমীর পুজা অর্চনা শেষে দেবী সাজে সজ্জিত কুমারী আরাধ্যা পালকে বসানো হয় মন্দিরে।
শাস্ত্রমতে, বানাসুর নামক অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা দেবী মহাকালীর শরনাপুর্ন হয়ে যখন বানাসুরকে বধ করার অনুরোধ করেন তখন দেবী কুমারী রুপে পুনর্জন্ম নেন এবং বানাসুরকে বধ করেন। এটি দুর্গাপূজার বিভিন্ন আচার গুলোর একটি।
কুমারী পুজা সমাজের নারীদের পবিত্রতা এবং নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি উপায়। এটি নবরাত্রির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেবীর আশীর্বাদ লাভের একটি উপায় বলে বিবেচিত হয়।


