ঢাকাSunday , 5 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফরিদপুরে স্ত্রী-শাশুড়ি-দাদি শাশুড়ি মিলে জামাইকে হত্যাচেষ্টা! আগেই খুঁড়ে রাখা হয়েছিল কবর!

    admin
    October 5, 2025 2:06 pm
    Link Copied!

    আব্দুল মতিন মুন্সী, বোয়ালমারী প্রতি‌নি‌ধি//

    ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মুন্নী গ্রামে স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারি (৩৫) নামে এক ব্যাক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

    ভুক্তভোগী ঠান্ডু বেপারি সদরপুর উপজেলার বেপারিডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে ঠান্ডু বেপারিকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদিশাশুড়ি জনকী বেগম মিলে গলা কেটে হত্যার চেষ্টা করে।

    এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবর খুঁড়ে রাখা হয়েছিল। হত্যার পর মরদেহ সেখানে মাটি চাপা দিয়ে সিমেন্ট ঢেলে ঢেকে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST