ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফিসারির ঘরে ৫০০ ইয়াবা, গোপন অভিযানে আটক সিন্ডিকেটের ৫ সদস্য

    admin
    September 2, 2025 11:46 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোণার মদনে পৃথক অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ‎সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পরদিন মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

    ‎গ্রেপ্তারকৃতরা হলেন— কদমশ্রী মনিকা গ্রামের আবুল মিয়ার ছেলে মাহবুব (২৬), পরশখিলা গ্রামের ইসরাফিলের ছেলে হিরন মিয়া (২৭), তিয়শ্রী উত্তরপাড়ার কহোজ মিয়ার ছেলে মিলন শেখ (৩২), বৃ-বরিকান্দি গ্রামের ধনাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু (২৮) এবং মদন উত্তরপাড়া গ্রামের রুবেল মিয়া (২৮)।

    ‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন দক্ষিণ পাড়ার একটি ফিসারির ঘরে অভিযান চালিয়ে প্রথমে চারজনকে ৪৯৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে একই এলাকায় আরও একটি অভিযানে রুবেল নামের এক ব্যবসায়ীকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

    ‎স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

    ‎মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, “পৃথক দুই অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST