মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার, ১৫ জুলাই ২০২৬ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে ফুলছড়ি থানার ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চন্দ্রিয়া গ্রামের ব্যাপারীপাড়ায় মো. লতিফবর মিয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে মাদক কেনাবেচা ও সেবনের সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ১।মো. লুৎফর রহমান লালন (৩৯)
২।মো. লিচু মিয়া (৩৬) ৩।মো. লিটন সরকার (৩৭)
৪মো. মেহেদী হাসান আশরাফ (২৮)
তল্লাশির সময় লুৎফর রহমান লালনের কাছ থেকে ১০০ পিস এবং লিচু মিয়ার কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ২০০ পিস।
এ ঘটনায় ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় মামলা নং-১১, তারিখ: ১৫ জুলাই ২০২৬ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


