ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফুলবাড়িয়ায় জননেতা আখতারুল আলম ফারুকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

    admin
    September 30, 2025 6:21 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জননেতা জনাব আখতারুল আলম ফারুক। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক।

    গতকাল তিনি ফুলবাড়িয়া উপজেলার ১৩নং ভবানীপুর ইউনিয়নের মহেশপুর দক্ষিণপাড়া সূত্রধরবাড়ি দুর্গা মন্দির, গোপপাড়ার শ্রীশ্রী দুর্গা মন্দির, বটতলা শারদীয় দুর্গা মন্দির, বন্যাবাড়ী সুরেন্দ্র সরকার বাড়ি দুর্গা মন্দির ও বন্যাবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।

    এছাড়া ১২নং আছিম পাটুলী ইউনিয়নের লাঙ্গুল দাসপাড়া দুর্গা মন্দির ও শ্রীশ্রী সার্বজনীন কালী মাতার মন্দির এবং ১০নং কালাদহ ইউনিয়নের শুশুতি বড়বাড়ী নাথপাড়া সর্বজনীন দুর্গা মন্দির ও শুশুতি রাজভর বাড়ি দুর্গা মন্দিরেও তিনি উপস্থিত হয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

    পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST