ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফেন্সিডিল বহনকালে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

    admin
    September 1, 2025 12:54 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    নাটোর লালপুর থেকে ডেনসিডিল বহনকালে মাদক ব্যবসায়ী শিয়াম কে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব -৫।

    আজ সোমবার (০১ সেপ্টেম্বর) রাত্রী ৩টায় সময় নাটোর জেলার লালপুর থানার বেরুলা নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শাহরিয়ার রহমান শিয়াম (২৪),পিতা মোঃ শাকিলুর রহমান, গ্রামঃ ভানুকর, থানাঃবাঘা, জেলাঃরাজশাহীকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ২৬ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল ফোন উদ্ধার করে র‍্যাব-৫।

    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, নাটোর জেলার লালপুর থানাধীন বেরুলা নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

    এমন সংবাদের প্রেক্ষিতে র‍্যাবের গোয়েন্দা দল উক্ত আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অদ্য তারিখ সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে
    ০১ জন আসামিকে আটক করে।

    পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত আসামির কাছে রক্ষিত বাজারের ব্যাগ তল্লাশী করে ২৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।

    ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ সব ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।

    উক্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে নাটোর জেলার লালপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST