ঢাকাSaturday , 8 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বড়পিলাক ওয়ার্ড বিএনপির উদ্যোগে “ভোট ফর ধানের শীষ” ক্যাম্পেইন ও নির্বাচনী প্রচারণা

    admin
    November 8, 2025 8:27 pm
    Link Copied!

    মোঃ মুবিনুল ইসলাম, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত গঠনে ব্যস্ত সময় পার করছে গুইমারা উপজেলা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন এবং খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. ওয়াদুদ ভূঁইয়াকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলাজুড়ে চলছে “ভোট ফর ধানের শীষ, ভোট ফর ওয়াদুদ ভূঁইয়া” শীর্ষক ব্যাপক গণসংযোগ কার্যক্রম।

    এরই ধারাবাহিকতায় শনিবার (৮ নভেম্বর) গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়নের ৬নং বড়পিলাক ওয়ার্ড বিএনপির উদ্যোগে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চেঙ্গী পাড়া সীমানা পর্যন্ত এই প্রচারণা কর্মসূচি পরিচালিত হয়।

    উক্ত কর্মসূচির আয়োজন করেন বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তরব আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জলিল এবং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ মুখলেছ মিয়া। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল, মৎস্যজীবী দল, ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    লিফলেট বিতরণকালে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তরব আলী বলেন,

    > “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের বিজয় এখন সময়ের দাবি। পার্বত্য জেলায় স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে ওয়াদুদ ভূঁইয়ার বিকল্প নেই।”

    দিনব্যাপী এই প্রচারণায় স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST