ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বড়লেখায় বিদেশি মদ ও গাঁজাসহ ০১ জন গ্রেফতার

    admin
    August 31, 2025 7:49 pm
    Link Copied!

    মো: সিপাউর রহমান, কুলাউড়া উপজেলা প্রতিনিধি.

    মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে *১০ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ* একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৪৮)। তিনি বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের বাসিন্দা।

    শনিবার দিবাগত রাতে (৩১ আগস্ট) বড়লেখা থানার এসআই মো. আব্দুর রাকিব সঙ্গীয় ফোর্সসহ ফকিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুজিবুর রহমানকে আটক করেন।

    এসময় আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ১০ বোতল ভারতীয় মদ ( Officer’s Choice PREMIUM Whiskey) এবং ১২টি পলিথিনের প্যাকেটে মোট ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

    বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST