ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “বরগুনায় মাদক সেবনে বাধা স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম”

    admin
    September 5, 2025 12:40 pm
    Link Copied!

    কাশেম হাওলাদার, বরগুনা:

    বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় এক দিনমজুর দম্পতিকে ঘরে ঢুকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

    শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

    আহতরা হলেন: বশির (৪৫) ও তার স্ত্রী রোজি (৩০)। বর্তমানে তারা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

    জানা যায়, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। এ ঘটনায় বশিরের শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়েছে এবং তার মাথায় দুটি স্থানে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। অপরদিকে, রোজির ডান হাত ভেঙে গেছে এবং তার মাথায়ও গুরুতর আঘাত লেগেছে।

    আহতদের অভিযোগ, স্থানীয় যুবক রাব্বি দীর্ঘদিন ধরে তাদের বাড়ির সামনে বন্ধুদের নিয়ে মাদক সেবন করতেন। তারা এতে বাধা দিলে রাব্বি তাদের বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। ঘটনার দিন রাতে বশির ও রোজি ঘরে ভাত খাচ্ছিলেন, সেই সময় রাব্বি হঠাৎ দরজায় ধাক্কা দেয়। দরজা খোলামাত্র রাব্বি, তার বাবা সেলিম এবং রিপন কাজীসহ আরও কয়েকজন মিলে তাদের মারধর করে পালিয়ে যায়।

    পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

    ভুক্তভোগী রোজি বলেন, “আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই। ছোট ছোট দুইটা সন্তান আছে। এখন চরম অনিরাপত্তায় ভুগছি। চিকিৎসা করানোর সামর্থ্য নেই। আমরা এই ঘটনার বিচার ও নিরাপত্তা চাই।”

    এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “খবর পেয়ে আমরা আহতদের দেখতে গিয়েছিলাম। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST