ঢাকাMonday , 27 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় শুরু সাত দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান

    admin
    July 27, 2026 4:28 pm
    Link Copied!

    মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি:

    পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বরগুনায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

    সোমবার (২৭জুলাই) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

    পরে সেখানে আনুষ্ঠানিকভাবে সাত দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

    মেলায় ১৪টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগ্রহীরা বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বিনামূল্যে গাছ রোপণ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে পরামর্শও গ্রহণ করতে পারছেন।

    আয়োজকরা জানান, আগামী সাত দিন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বেশি বেশি বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST