ঢাকাMonday , 27 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজার জেলা সদর হাসপাতালে সিসিইউ সেবা সম্প্রসারণ: যুক্ত হলো আরও ১০ শয্যা

    admin
    July 27, 2026 5:03 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজারের স্থানীয় বাসিন্দাসহ আগত পর্যটকদের জন্য জরুরি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার পরিধি আরও এক ধাপ বাড়লো। জেলা সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) যুক্ত হয়েছে আরও ১০টি নতুন বেড। সোমবার ২৭ জুলাই সকালে এই অতিরিক্ত বেড গুলো চালুর মাধ্যমে হাসপাতালটিতে আশঙ্কা জনক হৃদরোগীদের জন্য নিবিড় চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ দ্বিগুণ হলো।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে সদর হাসপাতালের সিসিইউ ইউনিটে বেড সংখ্যা ছিল ১০টি। সমুদ্র উপকূলীয় ও প্রত্যন্ত এলাকা হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগী চিকিৎসা নিতে এখানে আসেন। বেড সংকট থাকায় অনেক সময় বাধ্য হয়ে রোগীদের চট্টগ্রাম বা ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিতে হতো, যা অনেক সময় রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতো। নতুন ১০টি বেড যুক্ত হওয়ায় সিসিইউতে মোট বেড সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে, যা সাধারণ ও নিম্নবিত্ত রোগীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে।

    সোমবার হাসপাতালের সিসিইউ বেড সম্প্রসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: মাহমুদুল হক।

    উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: লুৎফুন নাহার। সভায় বিশেষ অতিথি ও উপস্থিত চিকিৎসক হিসেবে অংশ নেন মেডিসিন বিভাগের ডা. কবির আহমদ ও ডা. শাহজাহান নাজির, কার্ডিওলজি বিভাগের ডা. লিয়াকত হোসেন তপন, ডা. জি এম সেলিম, ডা. ইমরান হোসাইনসহ মেডিসিন ও সিসিইউ ইউনিটের মেডিকেল অফিসার এবং নার্সিং স্টাফরা।

    সভাপতির বক্তব্যে ডা: লুৎফুন নাহার বলেন, হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে প্রতিটি সেকেন্ডই অত্যন্ত মূল্যবান। সিসিইউতে বেড সংখ্যা ২০টিতে উন্নীত হওয়ায় এখন থেকে আমরা তুলনামূলক বেশি রোগীকে তাৎক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখতে পারবো।

    হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: মাহমুদুল হক তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সিসিইউ বেড সম্প্রসারণের মাধ্যমে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সার্বিক জরুরি ও বিশেষায়িত সেবার মান ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST