ঢাকাSunday , 1 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

    admin
    November 1, 2026 7:39 pm
    Link Copied!

    মোঃ সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার ১ নভেম্বর সকাল ১০ টায় বরুড়া উপজেলা পরিষদ সভা কক্ষে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
    বরুড়া তারুণ্য যুব সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাহে আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া জামান নিতু, বরুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল আহমেদ, বরুড়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার শাহাদাত হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার জাফর ইকবাল, বরুড়া উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী, বরুড়া পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, বাচাঁর ঠিকানা যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার, যুব উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মীর আফরিন জাহান, আত্মকর্মী আমিনুল ইসলাম, বরুড়া তারুণ্য যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাসান, ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক অজিত সূত্রধর, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন। এদিন বরুড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের আত্মকর্মী ও যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক, প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
    সভায় জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে গুজব অপপ্রচার প্রতিরোধ এবং নীতি নৈতিকতা বিষয়ক আলোচনা, মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা, ডেঙ্গু প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এডিস মশা নির্মূলে যুবদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। অনুষ্ঠান শেষে বরুড়া উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। এসময় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST