মোঃ আবদুল মোতালেব, ঢাকা থেকে :-
বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং চতুর্থ বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে রাজধানী ঢাকার সোবহানবাগ, ধানমন্ডি-২৭-এর ড্যাফোডিল প্লাজার নবম তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ও নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল, বিশেষ অতিথি ছিলেন কাজী মনিরুজ্জামান মনির সিনিয়ার যুগ্ন আহবায়ক জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় আহাবায়ক কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক অভয়নগরের প্রধান সম্পাদক ও প্রকাশক মোঃ শাহীন।
এতে বিভিন্ন গুণীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং পত্রিকাটির বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সাংবাদিক ও প্রতিনিধিদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক ও প্রতিনিধিদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিনিধিদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে অতিথি, সাংবাদিক ও প্রতিনিধিদের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়। সম্মাননা প্রদান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, একটি সংবাদপত্র কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ, মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার এবং সত্য ও ন্যায়ের পক্ষে জনমত গঠনের শক্তিশালী মাধ্যম। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও জনস্বার্থে কাজ করার মধ্য দিয়ে একটি গণমাধ্যম পাঠকের আস্থা অর্জন করতে পারে।
তারা আরও বলেন, জাতীয় দৈনিক অভয়নগর প্রতিষ্ঠার পর থেকে সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার দায়িত্ব পালনে যে ভূমিকা রেখে চলেছে, তা ভবিষ্যতে আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা যায়। চতুর্থ বর্ষে পদার্পণের এই শুভক্ষণে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রধান অতিথি ফাইজুর রহমান বকুলের উপস্থিতি এবং প্রধান সম্পাদক ও প্রকাশক মোঃ শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে পত্রিকার অগ্রযাত্রা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরা হয়।
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে জাতীয় দৈনিক অভয়নগর সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থের পক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিক প্রতিনিধিরা।



