ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বর্ণাঢ্য আয়োজনে বালিয়াডাঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    admin
    September 1, 2025 6:49 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ব্যানার, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।

    উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আকতার সবুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবেদুর রহমান, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা ও বিদেশি আধিপত্যবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ। নির্বাচনকে ঘিরে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীরা সজাগ থাকবে বলেও তারা উল্লেখ করেন।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আকতার সবুর, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

    সভাপতির বক্তব্যে বলেন, “দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো ষড়যন্ত্র বা বিদেশি হস্তক্ষেপ বিএনপি মেনে নেবে না। বাংলাদেশকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST