নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি//
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: জাহাঙ্গীর আলম, আহ্বায়ক – কালীগঞ্জ উপজেলা বিএনপি ও চেয়ারম্যান – ৫নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ। মোঃ আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা বিএনপি, আরও উপস্থিতি ছিলেন চলবলা ইউনিয়ন এর সিঃ সভাপতি মোঃ নুর মোহাম্মদ মানিক সহ অত্র উপজেলার সভাপতি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেত্রবৃন্দ।
এই সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


