মোহা জসিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা কমিটির শপথ অনুষ্ঠিত-যাযাদি
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। বার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৮ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহনেওয়াজ খাঁন পান্নার সভাপতিত্বে শপথ পূর্ববর্তী সময়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় সহকারী নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মো: শফিক এনায়েতুল্লাহ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৮)চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ: মো: আব্দুল হান্নান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক: মো: আব্দুল খালিদ, নির্বাহী সদস্য: মো: এম কোরাইশ মিলু, মো: আব্দুল বারেক, মো: মতিউর রহমান বরজাহান, এ্যাড. মতিউর রহমান, মো: মোস্তাফিজুর রহমান মুকুল ইকবাল আহমেদ, মো: রুহুল আমিন, মো: বাদল আলী।
উল্লেখ্য, ২০২৫-২০২৮ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল হাকিমসহ ১৬ জন নির্বাচিত হন।


