ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউবিতে“BAC Standards, BNQF and OBE Curriculum”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত :

    admin
    August 27, 2025 4:33 pm
    Link Copied!

    মোহাম্মদ সিরাজুল ম‌নির, চট্টগ্রাম থে‌কে/

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর প্রত্যক্ষ নির্দেশনায় “BAC Standards, BNQF and OBE Curriculum” শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ ২৭ আগস্ট ২০২৫, বুধবার সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়।

    ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ” উচ্চশিক্ষায় মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাতে বিএসি (Bangladesh Accreditation Council) এর মানদণ্ড, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) এবং আউটকাম বেসড এডুকেশন (OBE) কারিকুলাম বাস্তবায়ন সময়ের দাবি। এর মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী ও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।” এছাড়াও তিনি “প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে Outcome Based Education (OBE) যুক্ত হলে তা কার্যকর হতে পারে, তবে পুরোটা বদলে ফেলা ঠিক নয়। OBE প্রয়োগ প্রয়োজনীয়, তবে তা সফল করতে হলে বাংলাদেশের নিজস্ব প্রেক্ষাপট অনুযায়ী গবেষণা ও অভিযোজন অপরিহার্য বলে অভিমত প্রকাশ করেন”।

    সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেন, “বাংলাদেশের উচ্চশিক্ষা এখনো মূলত ব্রিটিশ উপনিবেশ আমলের মুখস্তনির্ভর কাঠামোর মধ্যে রয়েছে। আন্তর্জাতিক চাপ ও সময়ের চাহিদায় অনেক বিশ্ববিদ্যালয় Outcome Based Education (OBE) গ্রহণ করছে। দক্ষিণ আফ্রিকা ১৯৯৮ সালে OBE চালু করলেও সামাজিক-শিক্ষাগত প্রেক্ষাপট উপেক্ষা করায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি, ফলে ২০১০ সালে তারা আবার ঐতিহ্যগত শিক্ষাব্যবস্থায় ফিরে যায়। সামাজিক-শিক্ষাগত প্রেক্ষাপট বিবেচনা না করলে OBE টেকসই হয় না। তাই বাংলাদেশেও গবেষণা ও স্থানীয় বাস্তবতার সঙ্গে অভিযোজন ছাড়া কেবল উন্নত দেশের মডেল নকল করলে কাঙ্ক্ষিত সাফল্য মিলবে না। তবুও সঠিকভাবে প্রয়োগ করা গেলে OBE আমাদের শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারে এবং দক্ষ পেশাজীবী তৈরি করতে সহায়ক হবে। উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে এ ধরনের সেমিনার শিক্ষকদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে”।

    আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, অধ্যাপক ড. এস. এম কবীর, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল । তিনি বিএসি এর মানদণ্ড, BNQF কাঠামো এবং OBE কারিকুলাম প্রণয়নের পদ্ধতি ও প্রাসঙ্গিক নানা দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। সেমিনারে বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও বিভিন্ন স্কুলের ডিনসহ শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST