ঢাকাFriday , 21 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাগমারায় ধানের শীষের প্রার্থী ডিএম জিয়ার উঠান বৈঠক

    admin
    November 21, 2025 10:24 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

    এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষে বাসুপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে ইউনিয়নের জোতিনগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আয়ুব আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, রাজশাহী জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট নাসির উদ্দীন, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক শামসুজজোহা বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দিন, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক সেনা সদস্য হুজুর আলী, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরতুজা মৃধা বকুল ও গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমূখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST