ঢাকাFriday , 22 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘাইছড়িতে সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

    admin
    August 22, 2025 11:41 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধি :

    রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩০নং সারোয়াতলী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে “সম্মেলন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ আগষ্ট ) সকাল ১০টায়  ইউনিয়নের স্থানীয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি জেলা শাখার, সহ–কৃষি বিষয়ক সম্পাদক জনাব মোঃ সেলিম উদ্দিন বাহারী।

    সম্মেলনে সভাপতিত্ব করেন ৩০নং সারোয়াতলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব সোনা রঞ্জন চাকমা। আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক, বাবু জ্যোতিষ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক, বাবু মিটুন চাকমা। এছাড়াও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। সারোয়াতলী ইউনিয়ন বিএনপি’র এই সম্মেলন আগামী দিনে আন্দোলনকে আরও বেগবান করবে।” তিনি বলেন, “দেশের মানুষ আজ ন্যায়বিচার, স্বাধীনতা ও মর্যাদা থেকে বঞ্চিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট উত্তরণের লক্ষ্যে দলীয় ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক, কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত করা হবে।”

    তিনি আরও বলেন, “বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নেই। তিনি তৃণমূল নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।

    সভাপতির বক্তব্যে জনাব সোনা রঞ্জন চাকমা বলেন, “ইউনিয়ন বিএনপি’কে শক্তিশালী ও সুসংগঠিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী দিনে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি সফল করবে।”

    সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST