ঢাকাWednesday , 29 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে রাস্তা নির্মাণে বাঁধা ও চাঁদা দাবির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

    admin
    October 29, 2025 2:16 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি বান্দরবান:

    বান্দরবানের পশ্চিম বালাঘাটা এলাকায় দীর্ঘ ৪৫ বছর ধরে চলাচলের রাস্তা পুনঃনির্মাণের কাজে বাঁধা ও চাঁদা দাবির অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

    বুধবার (২৯ অক্টোবর) সকালে পশ্চিম বালাঘাটা এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের উদ্যোগে রাস্তা সংস্কার ও নির্মাণ কাজ শুরু হলে স্থানীয় দিদারুল আলম গংয়ের নেতৃত্বে কিছু ব্যক্তি ওই কাজের বাঁধা দেন এবং ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। এখন রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় আমরা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু কয়েকজন ব্যক্তির বাধার কারণে কাজ বন্ধ হয়ে গেছে। দ্রুত এ সমস্যার সমাধান এবং চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

    এসময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে এলাকার উন্নয়নমূলক কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারে।

    মানববন্ধনে পশ্চিম বালাঘাটা স্থানীয় নারী-পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST