ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াডাঙ্গীর চাড়োল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চান লুৎফর রহমান

    admin
    November 20, 2026 3:25 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম
    বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ লুৎফর রহমান।

    তিনি বলেন, এর আগে এই ওয়ার্ডে অনেকেই মেম্বারের দায়িত্ব পালন করেছেন। কিন্তু ওয়ার্ডের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কাজ হয়নি বলে মনে করেন তিনি। তাই সুযোগ পেলে এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করতে চান।
    মোঃ লুৎফর রহমান আরও বলেন, আমি ওয়ার্ডের ভোটার ভাই-বোনদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, নির্বাচিত হলে আমার ওয়ার্ডে কোনো ধরনের ঘুষ, দুর্নীতি কিংবা অন্যায়-অনিয়ম হতে দেব না। সরকারি বরাদ্দ ও উন্নয়নমূলক কাজের বাজেট ওয়ার্ডের মানুষের সঙ্গে আলোচনা করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সঠিকভাবে বণ্টনের সর্বোচ্চ চেষ্টা করব।

    তিনি আরও জানান, এলাকার রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
    ৬ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST