ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াডাঙ্গী থানার ওসি শ‌ওকত আলী সরকারকে বিদায় সংবর্ধনা প্রদান

    admin
    August 30, 2025 4:58 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

    বালিয়াডাঙ্গী থানার বিদায়ী অফিসার ইনচার্জ জনাব মোঃ শ‌ওকত আলী সরকারকে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী থানার আয়োজনে থানার হলরুমে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
    বালিয়াডাঙ্গী থানার ইন্সপেক্টর (তদন্ত) দিবাকর অধিকারীর সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর আমানুল্লাহ রহমানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা সার্কেলের পিপিএম পুলিশ সুপার জনাব শেখ জাহিদুল ইসলাম ।
    আরো ও‌ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অয়ন চৌধুরী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বাবু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, রানীশংকৈল সার্কেল জনাব স্নেহা শীর্ষ কুমার দাস ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার মফিজুর রহমান ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ শ‌ওকত আলী সরকারের বিদায়ী বক্তব্য শুনে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। বালিয়াডাঙ্গী উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ উপজেলার মানুষকে ভুলতে পারবো না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন। সম্ভাবনাময় বাবালিয়াডাঙ্গী থানার ওসি শ‌ওকত আলী ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST