ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের মিথ্যা অভিযোগ এনে আওয়ামী লীগের দোসরদের বানোয়াট মানববন্ধন।

    admin
    August 26, 2025 2:13 pm
    Link Copied!

    রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে আওয়ামী লীগের দোসর আমিনুর রহমানের উদ্যোগে এক বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার চর ভূরুঙ্গামারী হাই স্কুল মাঠে এই বানোয়াট মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপি’র (সাবেক) সভাপতি মোঃ শামসুল হকসহ একাধিক নেতাকর্মীরা জানান, বিএনপি’র নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগে এনে যাদের বিরুদ্ধে মানহানিকর, ভিত্তিহীন, বানোয়াট ভাবে মানববন্ধনের ব্যানারে যেসব শব্দ লেখা হয়েছে, তা সম্পূর্ণ নিজেদের দোষ আড়াল করতে এমন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তারা এই মানববন্ধনের আয়োজন করেছে। আমাদের জানা মতে অপরাধীরা নিজেদের অপরাধ ও দখলবাজির নেতৃত্ব দেওয়ার দোষ আড়াল করতেই আওয়ামী লীগপন্থী একটি গোষ্ঠী স্হানীয় বিএনপির কথিপয় কয়েকজন কে নিয়ে এই নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে তারা।

    ভুক্তভোগী দৈনিক প্রতিদিনের কাগজ এর ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আরিফ বলেন, বিএনপির নেতা শাহ জালাল ও যুবদল নেতা লাভলুর নেতৃত্বে মব জাস্টিস, অসহায় পরিবারের বসতভিটা বেআইনি ভাবে দখল। এই শিরোনামে ব্যানার করে লুৎফর রহমান নামের এক ভুক্তভোগী গত (২৪ আগষ্ট) রবিবার বিকালে ৫ টায় একটি মানববন্ধনের আয়োজন করলে আমি সেখানে উপস্থিত হয়ে নিউজ প্রচার করি। আর এ প্রকৃত অন্যায়কারীরা এখন নিজেদের নির্দোষ প্রমাণ করতে পাল্টা মানববন্ধনের আশ্রয় নিচ্ছে। এটি গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করা এবং সমাজের মাঝে আমাকে হেয় করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
    লিটন নামের আরেকজন ভুক্তভোগী বলেন, বিএনপির নেতা শাহ জালাল ও যুবদল নেতা লাভলুর নেতৃত্বে আওয়ামী লীগের দোসররা বেআইনি ভাবে দখল করে রেখেছে এমন অভিযোগ এনে লুৎফর রহমান নামের এক ভুক্তভোগী গত রবিবার বিকালে একটি মানববন্ধনের আয়োজন করলে আমি সেখানে উপস্থিত হয়ে ভিডিও ধারন করি এবং ফেসবুকে লাইভ প্রচার করি। এর জের ধরে প্রকৃত অন্যায়কারীরা এখন নিজেদের নির্দোষ প্রমাণ করতে এমন পাল্টা মানববন্ধনের আয়োজন করেছে। এটি আমি মনে করি আমার স্বাধীনতাকে গলা চেপে ধরার মতো।
    নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় এক বিএনপির নেতা বলেন, এখানে বিএনপি দলের বিরুদ্ধে কোন অপপ্রচার করা হয় নি। ব্যক্তি বা অন্যায়কারীদের বিরুদ্ধে সাংবাদিকরা সংবাদ প্রচার করেছে। ব্যক্তির অপরাধের দায় কখনো দল নিবে না। এখানে আরেক টি বিষয় হলো মানববন্ধনের ব্যানারে লিখেছেন বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করায় মানববন্ধন। কিন্তু দেখা যাচ্ছে মানববন্ধনের যে আয়োজন করেছে এবং ব্যানার ধরে আছে সে নিজেই একজন পতিত আওয়ামী লীগ সরকারের দোসর।
    স্থানীয় সচেতন নাগরিকরা এ ধরনের নাটকীয় কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
    বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST