সামিনুর ইসলাম , নীলফামারীর জেলা প্রতিনিধি
১লা সেপ্টেম্বর ২০২৫ নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফল করার লক্ষে নীলফামারী জেলা শ্রমিক দলের পক্ষ থেকে হাজারো নেতা কর্মী নিয়ে অংশ গ্রহন করে নীলফামারী জেলা শ্রমিকদল।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি নুর আলম, নীলফামারী জেলা শ্রমিক দলের কান্ডারী যার হাত ধরে শ্রমিক দল সুসংগঠিত বিপ্লবী সাধারণ সম্পাদক জামিয়ার রহমান সহ জেলা শ্রমিক দলের ৬ টি ইউনিটের নেতৃত্ব ও বিভিন্ন উইনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা।
এসময় নীলফামারী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান বলেন আজ ১লা সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ রেলি ও আলোচনা সভা সফল করার লক্ষে আমরা নীলফামারী জেলা শ্রমিক দলের পক্ষ থেকে হাজারো নেতা কর্মী নিয়ে অংশ গ্রহন করেছি ও বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্য কামনা করি।


