হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরের কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তি কামনায় শনিবার (২৩ আগস্ট) হোসেনপুর উপজেলার কুড়িমারা সিদ্দিকীয়া ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার, জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়া, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, রুবেল মিয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।


