ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেরোবিতে প্রথমবার শিক্ষার্থীদের হাতে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫

    admin
    September 24, 2025 11:25 pm
    Link Copied!

    পারভেজ হাসান সায়েম, বেরোবি

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের সর্বোচ্চ সিজিপিএ ধারী প্রায় ৪৭০ জন শিক্ষার্থী এ সম্মাননা অর্জন করেন।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্বাধীনতা স্মারক মাঠে বেরোবি শিক্ষার্থী সংসদের উদ্যোগে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৩-১৬তম ব্যাচের সেরা শিক্ষার্থীরা অংশ নেন।

    শিক্ষার্থী সংসদের সভাপতি আহমাদুল হক আলবি বলেন, “শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সকে স্বীকৃতি দিতে এই আয়োজন। আমাদের সামর্থ্যের আলোকে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবো।”

    আয়োজক আব্দুল আজিজ জানান, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং অন্যদের উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন। তিনি বলেন, “ফলাফল কেবল শুরু, এ প্রেরণাই তাদের আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

    অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। সাংবাদিকতা বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী আফিয়া ইবনাত লিথী বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ বেরোবি শিক্ষার্থী পরিষদের প্রতি।আমার পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া জন্য,আমাকে উৎসাহিত করার জন্য। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করার শক্তি ও সাহস দিবে।”

    একই বিভাগের আরেক শিক্ষার্থী সানজানা ইবনাত বলেন, “আজকের এই অর্জন আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। একাডেমিক এক্সিলেনস আওয়ার্ড-২০২৫ প্রাপ্তি আমাকে গর্বিত ও কৃতজ্ঞ করেছে। এই সাফল্য আমার একার নয়—আমার শ্রদ্ধেয় শিক্ষকদের দিকনির্দেশনা, পরিবারের দোয়া এবং বন্ধু-শুভানুধ্যায়ীদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। এই পুরস্কার আমাকে মনে করিয়ে দেয় যে অধ্যবসায়, পরিশ্রম ও ধৈর্য সবসময়ই ফল দেয়। ভবিষ্যতেও যেন এমন ধারাবাহিকতা বজায় থাকে এবং আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে পারি—এই দোয়াই করি। ইন শা আল্লাহ। ভবিষ্যতে বেরোবি শিক্ষার্থী পরিষদ যেন এই ধারাবাহিকতা ধরে রাঝে এই কামনা রইল।”

    অন্যদিকে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনিকা তাসকিন বলেন, “বেরোবির ইতিহাসে এই প্রথম এমন সম্মাননা পেলাম। এতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হবো পড়াশোনা ও স্বপ্নপূরণের পথে।”

    শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠা এই আয়োজন বেরোবির শিক্ষাঙ্গনে শিক্ষার্থী সংসদের শিক্ষার্থীবান্ধব ভূমিকার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST