ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন নেতৃত্বে ফজলুল-লিসা

    admin
    October 15, 2025 1:17 pm
    Link Copied!

    পারভেজ হাসান সায়েম, বেরোবি

    বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. ফজলুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী হুরানি মদিনা লিসা মনোনীত হয়েছেন।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

    দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সভাপতি ফজলুল হক বলেন, “দায়িত্ব অর্পণ করায় সংগঠন সংশ্লিষ্ট সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংগঠনকে আরও গতিশীল করতে এবং তরুণ প্রজন্মের স্বপ্নের সারথি হিসেবে কাজ করতে আমরা বদ্ধপরিকর। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।”

    সাধারণ সম্পাদক হুরানি মদিনা লিসা বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে আমরা একদল সৃষ্টিশীল ও দক্ষ লেখক তৈরি করতে পারব, যারা সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”

    উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি তরুণ লেখকদের উৎসাহিত করা, পত্রিকায় লেখালেখিতে সহযোগিতা, এবং লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST