ঢাকাTuesday , 18 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভারুয়াখালী রশিদ নগর সড়কে ডাকাতি: ৪টি সিএনজি লুট, কয়েকজন আহত

    admin
    November 18, 2025 3:16 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার জেলার সদর উপজেলার ভারুয়াখালী ও রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় গত(১৭-১১-২০২৫) রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় অন্তত চারটি সিএনজি লুট হওয়ার অভিযোগ উঠেছে। ডাকাতদের হামলায় দক্ষিণ পাড়ার জানে আলম, সাইফুল সহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

    স্থানীয়দের দাবি, সশস্ত্র ডাকাত দল গভীর রাতে রাস্তা অবরোধ করে সিএনজি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাট চালায়।

    ডাকাতদের বিরুদ্ধে ক্ষোভ তীব্র হচ্ছে এলাকাবাসীর । ঘটনার পর এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

    এই সড়কে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি তুলেছেন। স্থানীয়রা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরেই ডাকাতি ও চুরি–ছিনতাই বেড়ে গেলেও স্থায়ী পুলিশি টহল নেই।
    তাদের দাবি— ভারুয়াখালী এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি অথবা ক্যাম্প স্থাপন করা, রাতে টহল জোরদার করা, চিহ্নিত ডাকাত চক্রকে দ্রুত গ্রেফতার করা।

    কিছু রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে আশ্রয়–প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন সচেতন মহল। এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ধলির ছড়া এবং ঘোনা পাড়ার কিছু রাজনৈতিক ব্যক্তি নাকি স্থানীয় কিছু অপরাধীকে আশ্রয়–প্রশ্রয় দিয়ে আসছে।
    তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত জানা সম্ভব হয়নি । প্রায় সময় এই সড়কে ডাকাতি হয়, কিন্তু প্রশাসনের সুনজর না থাকায় অপরাধীরা সবসময় থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে, যার কারণে স্থায়ী ভাবে সমাধান হচ্ছে না সড়ক ডাকাতি বলে মনে করেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST