ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভালুকায় ভোররাতে অগ্নিসংযোগে পুড়ল যাত্রীবাহী বাস, দিশেহারা মালিকের পরিবার

    admin
    November 19, 2026 3:16 pm
    Link Copied!

    সজিব আহমেদ
    ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
    ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার

    ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে।

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচির রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    বাসটির মালিক শফিকুল ইসলাম জানান, গাড়িটি ঢাকা ও শেরপুরের মধ্যে চলাচল করত। নিজের বাড়ি স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় হওয়ায় প্রতিদিনের মতো বুধবার রাতেও সেটি বাড়ির পাশে রাখা হয়েছিল। ভোর ৪টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
    শফিকুল ইসলামের ভাষ্য অনুযায়ী, কিছুদিন আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে ১৮ লাখ টাকায় পুরোনো ওই বাসটি কেনেন তিনি। পরবর্তীতে নিজের সঞ্চয় থেকে আরও প্রায় ৩ লাখ টাকা খরচ করে বাসটি মেরামত ও সংস্কার করেন। পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল এই যানবাহনটি।

    সর্বস্ব হারিয়ে শোক ও অনিশ্চয়তায় পড়েছে মালিকের পরিবার। বাসমালিকের স্ত্রী আসমা কান্নাজড়িত কণ্ঠে জানান, আগুনে তাদের সব শেষ হয়ে গেছে এবং এখন কীভাবে জীবনযাপন করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

    ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তারা যাওয়ার আগেই বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।

    অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এটি ঘটানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST