ঢাকাSaturday , 30 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভিপি নুর আইসিইউতে নাক ও চোখে গুরুতর আহত, শঙ্কা মুক্ত নন।

    admin
    August 30, 2025 12:11 pm
    Link Copied!

    এম এস হো‌সেন//

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে রাজধানীর বিজয়নগরে। আইনশৃঙ্খলা বাহিনীর একশনে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে।

    নুরুল হক নুরকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আইসিইউর ৯ নম্বর বেডে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, নুরুল হক নুরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। ওসিসিতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। তার অবস্থা নিয়ে ৪৮ ঘণ্টা না গেলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরকে রাত ১১টার দিকে আনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল রাত সোয়া ১১টার দিকে তাকে দেখতে আসেন। কিন্তু আসিফ নজরুলের উপস্থিতিকে ঘিরে হাসপাতাল চত্বরে তৈরি হয় উত্তেজনা। তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে অবরুদ্ধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

    রাজধানীর বিজয়নগরে শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে। পরিস্থিতি রাত ৯টার দিকে উত্তপ্ত হলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী আসে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করেন পুলিশকে লক্ষ্য করে। আইনশৃঙ্খলা বাহিনী একপর্যায়ে ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। নুরুল হক নুর ও দলের শীর্ষ নেতারা সেখানে প্রস্তুতি নিচ্ছিলেন সংবাদ সম্মেলনের। তাদের ওপর এ সময় লাঠিচার্জ করা হয়, যার ফলে গুরুতর আহত হন নুরুল হক নুরগণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, আমাদের ওপর তখনই হামলা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। নুরুল হক নুর এতে মারাত্মকভাবে আহত হন। জানা গেছে, এই ঘটনায় শতাধিক নেতা কর্মি আহত হয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST