ঢাকাSaturday , 23 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভুরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    admin
    August 23, 2025 1:32 pm
    Link Copied!

    ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল আনুমানিক নয় টায় উপজেলার সোনাহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু সোনাহাট ইউনিয়নের (০৯) নং ওয়ার্ড আসম পাড়া গ্রামের শিপন মিয়ার ছেলে।

    এলাকাবাসী ও পরিবার জানায়, শিশুটি শনিবার সকালে বাড়ির উঠানে খেলতে ছিল। বাবা,মা কর্মক্ষেত্রর কারণে ঢাকায় থাকায়, বাচ্চাটি দাদীর কাছে থাকতো। বাচ্চার দাদী ঘরের কাজে ব্যস্ত থাকায় রিশাদ খেলতে খেলতে বাড়ির বাইরে চলে আসে। এবং বাড়ির পাশে মাছ চাষ করা জাবেদ খাল নামে নীচু জমির পানিতে পড়ে যায়। অনেকক্ষণ কোন সারা শব্দ না পেয়ে রিশাদের পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে দেখেন পানিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে সোনাহাট বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসলে ঐ পল্লী চিকিৎসক রিশাদকে মৃত ঘোষণা করে।

    এ বিষয়ে সোনাহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আহাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST