ঢাকাTuesday , 4 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভূঞাপুরে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    admin
    November 4, 2025 9:58 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (টাঙ্গাইল)

    টাঙ্গাইলের ভূঞাপুর তিনজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। রোববার (৪ নভেম্বর) উপজেলার নিকরাইল বাজারের মেসার্স আলী ট্রেডার্স এন্ড হার্ডওয়্যার স্টোরের সামনের পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে ভূঞাপুর থানার এসআই রুবেল মিয়া, এসআই ইমারত হোসেন ও এএসআই চঞ্চল হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মনির খান (৪০), খন্দকার মন্তাজ আলী (৫৯) ও মোঃ রুবেল (৩৮)-কে অবৈধ মাদক হেরোইনসহ আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় আনা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ৮ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করে আসামিদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভূঞাপুর থানার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞপ্তিতে এলাকাবাসীর কাছে “মাদক জিরো টলারেন্স” বা মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে। পুলিশের সক্রিয়তা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST