ঢাকাSunday , 8 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    admin
    November 8, 2026 3:46 pm
    Link Copied!

    সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

    শনিবার ৭ নভেম্বর বিকাল তিনটায় ৩টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত শিক্ষামূলক প্রকল্প বরুড়া উপজেলা কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ২০২৫-২৬ অর্থ বছরের আন্তঃ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রকল্পের জেন্ডার প্রমোটর মোঃ শরীফ উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, ফিল্ড সুপারভাইজার মেহেদী হাসান। এদিন প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক লক্ষণ চন্দ্র পাল, আবুল কালাম, আবৃত্তি শিক্ষক নারায়ণ পাল। প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আবৃত্তি শিক্ষক সায়মা সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত শিক্ষক স্বপন কুমার দে, শাহিনুর আক্তার রিমা, আবৃত্তি শিক্ষক রোকসানা আক্তার, রুবি আক্তার সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
    এ সময় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পটি শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে, মাদক প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সামাজিক সচেতনতা তৈরি, স্কুলে ঝরে পড়ার প্রবণতা দূর করা সহ জেন্ডার বৈষম্য দূর করতে সহায়ক ভূমিকা পালন করছে। এই প্রকল্পটির মাধ্যমে শিশুদেরকে প্রতি মনোযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে আশা রাখি ভবিষ্যতেও এ প্রকল্পটি চলমান থাকবে। শেষে আবৃতি, সঙ্গীত ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST