ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভূরুঙ্গামারীতে প্রবাসির স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, হাসপাতালে ভর্তি

    admin
    September 3, 2025 7:07 pm
    Link Copied!

    এস এম মনিরুজ্জামান, কু‌ড়িগ্রাম জেলা//

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনারহাট ইউনিয়নের ঢাকাইয়া পাড়ায় এক প্রবাসির স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

    ০২ সেপ্টেম্বর দিবাগত রাত্রে সোনাহাট ইউনিয়নের ঢাকাইয়া পাড়া এলাকার প্রবাসী আয়নাল হকের স্ত্রী পারুল বেগম(৩৫) এর সাথে ঘটনা ঘটে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, এলাকাবাসী আয়নাল হক দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তার মেয়ের জামাই আজ বুধবার বিদেশে যাওয়ার কথা থাকায় বাড়িতে মোটা অংকের টাকা রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটেছে।

    গত রাতে বাড়ির পিছনে গৃহবধূকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাকে দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদের সাথে কথা বলে জানা যায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST