ঢাকাThursday , 15 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    admin
    October 15, 2026 5:58 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর (যশোর):

    যশোরের মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।
    সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, উপজেলার অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, আইন-শৃঙ্খলাবিষয়ক সাধারণ আলোচনা এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, উপজেলা স্বাস্থ্য অফিসার ফাইয়াজ আহমেদ ফায়সাল,মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী তরুন কুমার শীল সহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST