মণিরামপুর প্রতিনিধিঃ
বর্ণাঢ্য শোভাযাত্রা ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পালিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে স্বগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু,জেলা বিএনপির সদস্য আবু মুসা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
৩ই সেপ্টেম্বর বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে মণিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


