ঢাকাTuesday , 14 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামের আলকরার ইউপি চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নববর্ষে মিষ্টি বিতরণ

    admin
    April 14, 2026 9:20 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল আলম খাঁন রিপনের পক্ষে মঙ্গলবার বাংলা নববর্ষে ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রত্যেককে আলকরা ইউনিয়ন নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্বলিত একটি মিনি প্ল্যাকার্ড দেয়া হয়। এরআগে ধোপাখিলায় নিজ বাড়িতে দোয়া ও মিলাদের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আমিরুল আলম খানের বাবা সাবেক ইউপি মেম্বার ফজলুল হক খাঁন, ভাই জহিরুল আলম খান, ছোট ভাই ফারুক খান, বিশিষ্ট ব্যক্তি মাষ্টার জাফর আহমেদ, সোহাগ খাঁন, ৩ নং ওয়াড় সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আলা উদ্দিন,, স্বপন খান, আব্দুল আলী, মাওলানা ছালা উদ্দিন, জহির উদ্দিন মোল্লা, জাফর আহম্মেদ খান, আব্দুল মোতালেব ভুঁইয়া, আবুল বশর ভূইয়া, পেয়ার আহমদ, রিয়াদ খান, জামাল উদ্দিন খান, খন্দকার সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ। মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে ব্যানার।
    আমিরুল আলম খাঁন মুঠোফোনে বলেন, ‘একটি আধুনিক ও উন্নত আলকরা ইউনিয়ন গড়তে বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। মানুষের সেবা করাই হবে আমার উদ্দেশ্য। ইতোপূর্বে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে পুরো ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও যেন জনসেবা অব্যাহত রাখতে পারি সেজন্য চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে রয়েছে। আমি যদি নির্বাচিত হই, শতভাগ স্বাক্ষরতার হার বাড়াবো। বেকার যুবক-যবতির কর্মসংস্থানের জন্য পরিষদের তত্বাবধানে স্কিল ডেভেলপমেন্ট করা হবে’।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST